অনলাইন ডেস্ক, এটিভি নিউজ | ঢাকা
চীন সফরের অংশ হিসেবে রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে পিপলস হিরোস স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের বিপ্লব ও জাতীয় সংগ্রামে জীবন উৎসর্গকারী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এবং চীনের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনার উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ চীন সফরে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি চীনের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
সর্বশেষ আপডেট ও বিস্তারিত জানতে চোখ রাখুন এটিভি নিউজের ফেসবুক পেজের কমেন্ট বক্সে অথবা ভিজিট করুন www.newsatvbd.com।