৩০ মে মিরসরাই, ১৩ নং মায়ানী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ১৩ নং মায়ানী ইউনিয়ন বিএনপির আহবায়ক নূর হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তরান্বিত করে সমুখ সারিতে যুদ্ধ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনা ও পরিকল্পনাকে এগিয়ে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদেরকে রাষ্ট্র উন্নয়নে কাজ করতে আহ্বান করেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন একাত্তরের শত্রু এবং ২৪ এর দুর্নীতিবাজ গণতন্ত্র হরণকারীদের বিপক্ষে ঐক্যবদ্ধ থেকে মোকাবিলা করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই জাতীয়তাবাদী ক্রীড়া দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল ভূঁইয়া, আরও উপস্থিত ছিলেন ১৩ নং মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুছা মিয়া,
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ১৩ নং মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মেম্বার, একে এম সামছুল হুদা, মাষ্টার রেজাউল করিম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য কাজী ফখরুল ইসলাম, আইনুল কবির, সঞ্চালনায় ছাত্র নেতা মাসুম বিল্লাহ, সাবেক ছাত্রনেতা সোয়েব হাসান, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন তৌহিদসহ ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন স্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।