রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

হলিস্টিক গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্হ উত্তরা ১৩ নং সেক্টরে নির্মিত হোটেল ক্যাপিটাল প্যারাডাইস চুক্তি মোতাবেক হস্তান্তর না করে জবরদখল করে রাখার প্রতিবাদে হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড,উত্তরা,ঢাকা এর সহযোগীতায় হলিস্টিক গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি,উত্তরা, ঢাকা এর আয়োজনে ২০ নভেম্বর ২০২৬ জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ের বিনিয়োগকারীবৃন্দ হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড এর মাধ্যমে শেয়ার হোল্ডার হিসেবে এই কোম্পানিরই মালিকানাধীন অন্যতম প্রতিস্ঠান হোটেল ক্যাপিটাল প্যারাডাইসে অর্থ বিনিয়োগ করেছি।হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড এর আওতায় হলিস্টিক ব্যবস্হাপনা কর্তৃপক্ষ বিগত ১লা জুলাই,২০২৩ তারিখে হলিস্টিক কর্তৃপক্ষের উপ-ব্যবস্হাপনা পরিচালক হায়দার কবির মিথুন এর বাল্যবন্ধু ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা জামান এর মধ্যস্হতায় তার বোনদের ওয়ারিশান সূত্রে প্রাপ্ত ভূমি উত্তরা ১৩ নাম্বার সেক্টরের ০২ নাম্বার রোডের ২১ নাম্বার হোল্ডিংয়ের অর্ধনির্মিতব্য বাড়ীটি হোটেল ক্যাপিটাল প্যারাডাইস নামে রূপান্তরিত করে বিনির্মাণের জন্যে চুক্তিবদ্ধ হয়।হলিস্টিক ব্যবস্হাপনা কর্তৃপক্ষের গ্রাহক স্বার্থ রক্ষা কমিটিকে দেয়া তথ্যমতে চুক্তির সকল শর্ত মেনে হলিস্টিক কর্তৃপক্ষ হোটেল নির্মাণের প্রায় ৮০ ভাগ কাজ সমাপ্ত করেন। চুক্তি অনুসারে হোটেলের স্হায়ী কাজ সমূহ বাড়ীর মালিক সম্পন্ন করে দেয়ার পর চুক্তিতে নির্ধারিত বাড়ী ভাড়া পরিশোধের দিনক্ষণ শুরু হওয়ার বিষয় উল্লেখ রয়েছে । বিগত ০৫ আগস্ট, ২০২৪ খ্রীস্টাব্দ তারিখে রাজনৈতিক পটপরিবর্তনের পর হলিস্টিক কর্তৃপক্ষের অভ্যন্তরীন আর্থিক তহবিল সংকটজনিত কারণে নির্মাণ কাজের গতি কিছুটা শ্লথ হয়ে পড়ে।বিষয়টি মধ্যস্হতাকারী বিএনপি নেতা মোস্তফা জামানসহ মালিক পক্ষকে জানিয়ে চুক্তি অনুসারে সময় প্রার্থনা করা হয়।কিন্তু বাড়ীর মালিকপক্ষ চুক্তি মোতাবেক মালিকপক্ষের দেয়া প্রতিশ্রুতি অনুসারে স্হায়ী কাজ সমূহের সমাধান না করেই হলিস্টিক ব্যবস্হাপনা কর্তৃপক্ষের নিকট বাড়ী ভাড়া পরিশোধের দাবী করে চুক্তি ভঙ্গ করেন।এমতাবস্থায় মালিকপক্ষের সাথে হলিস্টিক ব্যবস্হাপনা কর্তৃপক্ষের আলোচনা চলাকালীন সময়ে হলিস্টিক কর্তৃপক্ষের অজ্ঞাতসারে নির্মিতব্য হোটেল ক্যাপিটাল প্যারাডাইস চুক্তির শর্তানুসারে হলিস্টিক ব্যবস্হাপনা কর্তৃপক্ষের সাথে চুক্তির বিষয়টির কোন গ্রহণযোগ্য মীমাংসা না করেই বাড়ীর মালিকপক্ষ আইন ও চুক্তিভঙ্গ করে অন্যত্র তৃতীয় পক্ষকে অনৈতিকভাবে ভাড়ার বিনিময়ে হোটেলটি হস্তান্তর করে।শুধু তাই নয় রাতারাতি নাম পরিবর্তনের মাধ্যমে মার্কো পোলো নামে হোটেলটি চালু করে।অথচ ইত্যবসরে হোটেল এর অগ্রিম ও হোটেল নির্মাণ ব্যয় বাবদ হলিস্টিক ব্যবস্হাপনা কর্তৃপক্ষ প্রান্তিক বিনিয়োগকারীদের হতে সংগৃহীত প্রায় পাঁচ কোটি পন্চাশ লক্ষ টাকা হোটেলটিতে বিনিয়োগ করেছেন।হলিস্টিক ব্যবস্হাপনা কর্তৃপক্ষ ও প্রান্তিক বিনিয়োগকারীদের পক্ষ হতে বারবার তাগাদা দেয়া হলেও বাড়ীর মালিকপক্ষ চুক্তি অনুসারে হোটেলের স্হায়ী কাজ নিজেরা না করে ও হলিস্টিক কর্তৃপক্ষকে অসম্পূর্ণ কাজ করতে না দিয়ে চুক্তি ভঙ্গ করে।বাড়ীর মালিক পক্ষ কোন প্রকার কারণ দর্শানো ব্যতীত বিগত ০৫ আগস্ট,২০২৬ খ্রীস্টাব্দ তারিখের পর হতে মোস্তফা জামান ও আফাজউদ্দীন এর রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বিএনপি’র দলীয় রাজনৈতিক পরিচয় ও শক্তি’র অপব্যবহার করে হোটেলটি নিজেরা জোরপূর্বক জবরদখল করে রেখেছে। অথচ হলিস্টিক কর্তৃপক্ষের মাধ্যমে এই বিনিয়োগের সাথে হলিস্টিক এর প্রায় কয়েকশত পরিবারের ভাগ্য জড়িয়ে রয়েছে।উল্লেখ্য এই হলিস্টিক কোম্পানির মালিকানাধীন প্রায় ছয় কোটি টাকা মূল্যের দুইটি জমি গাজীপুরস্হ টঙ্গীর আউচপাড়ায় ও ঢাকাস্হ উত্তরখানে অবিক্রীত ও অব্যবহৃত অবস্হায় রয়েছে।হলিস্টিক কর্তৃপক্ষের আয়ের একমাত্র উৎস হতে যাওয়া হোটেল ক্যাপিটাল প্যারাডাইসের মালিকানা মার্কো পোলো নামে জবরদখল করে নেয়ার কারণে হোটেলটি চালু করতে না পারায় হলিস্টিক কর্তৃপক্ষের পক্ষে জমির উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাও কস্টসাধ্য ও স্হবির হয়ে পড়েছে।উল্লেখ্য হলিস্টিক কর্তৃপক্ষ পরিচালিত ক্ষুদ্র বিনিয়োগের মাল্টিপারপাজসহ অন্যান্য ব্যবসায়ও বর্তমানে অচলাবস্থা সৃস্টি হয়েছে। হলিস্টিক কোম্পানিতে অর্থলগ্নিকারী পরিবারগুলো বিএনপি নেতা মোস্তফা জামান ও তার ভাগ্নে বিএনপি নেতা আফাজউদ্দীনের লোলুপ মনোভাব ও অসহযোগিতার কারণে বর্তমানে অসহায় হয়ে পড়েছে। বিএনপি’র রাজনৈতিক পরিচয়ের প্রভাবে ও তাদের পালিত গুন্ডাবাহিনীর পেশীশক্তি খাটিয়ে মামা-ভাগ্নে মোস্তফা জামান-আফাজউদ্দীন গং ধরাকে সরা জ্ঞান করে হলিস্টিক এর কয়েকশত পরিবারের বিনিয়োগ এর অর্থ আত্মসাৎ এর মাধ্যমে তাদের ভাগ্য নিয়ে বিগত দুই বছরেরও অধিক সময় ধরে রীতিমতো ছিনিমিনি খেলে চলেছে। এতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র সুনাম জনগণের নিকট প্রশ্নবিদ্ধ হচ্ছে ও বি এন পির বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে।দল হিসেবে বিএনপি শীর্ষ নেতৃত্বের মনে রাখা প্রয়োজন হলিস্টিক এর কয়েক শত পরিবার মানে ন্যূনতম কয়েক হাজার ভোটের বিষয় এখানে জড়িত।শুধু তাই নয় মোস্তফা জামান-আফাজউদ্দীন গংদের এই লোলুপ থাবার বিষয়টি আজ মিডিয়ার মাধ্যমে প্রকাশ পাওয়ার পরে যথোপযুক্ত আইনানুগ শাস্তিমূলক ব্যবস্হা গ্রহণ করা না হলে ও সাধারণ মানুষের আত্মসাৎকৃত অর্থে নির্মিত হোটেল ক্যাপিটাল প্যারিডাইস (যাহা বর্তমানে মার্কো পোলো নামে জবরদখল করে চালু করেছে) হলিস্টিক ব্যবস্হাপনা কর্তৃপক্ষের নিকট ফিরিয়ে দেয়া না হলে উদ্ভূত যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃস্টি হতে পারে। আপনারা নিশ্চয়ই ভালোভাবেই অবহিত রয়েছেন সাধারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে তারা যে কোন পরিস্হিতির মোকাবিলা করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে নেয়।মৃত্যুকেও পরোয়া করে না। যার সবচেয়ে বড় প্রমাণ ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থান।জুলাই গণঅভ্যুত্থান হয়েছিলো বাংলাদেশকে ফ্যাসিজম হতে মুক্ত করতে নতুন কোন ফ্যাসিস্ট তৈরি করতে নয়।অথচ নব্য ফ্যাসিস্ট হিসেবে আবির্ভূত মোস্তফা জামান- আফাজউদ্দীন গং এর পরিবার ও তার আত্মীয় স্বজনদের অর্থ লিপ্সা ও রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের কারণে আজ রাজনৈতিক দল হিসাবে বিএনপি জনতার কাঠগড়ায় দাঁড়াতে চলেছে। মোস্তফা জামান- আফাজউদ্দীন গংয়েরা ভন্ডামীর আশ্রয় নিয়ে লোকদেখানো জলাশয়ের ময়লা পরিস্কার করলেও তাদের নিজেদের মনে জমে থাকা ময়লা তারা পরিস্কারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারই উজ্জ্বল দৃস্টান্ত অন্যের বিনিয়োগের অর্থের বিনিময়ে নির্মিত হোটেল ক্যাপিটাল প্যারাডাইস জবরদখল করে কুক্ষিগত করে রাখা ও অর্থ আত্মসাৎ করা। হলিস্টিক ব্যবস্হাপনা কর্তৃপক্ষ ও হলিস্টিক স্বার্থ রক্ষা কমিটি মোস্তফা জামান ও আফাজউদ্দীনের সাথে বেশ কয়েকবার বৈঠকে বসলেও তাদের লোলুপ, অর্থ আত্মসাৎ ও জবরদখলের নোংরা মানসিকতার কারণে কোন প্রকার বাস্তবতা সম্মত সমাধান আসে নি। হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড এর ব্যবস্হাপনা কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ ব্যবস্হাপনা পরিচালক শিশির আহমেদ, উপ-ব্যবস্হাপনা পরিচালক হায়দার কবির মিথুন, অর্থ পরিচালক হাবিবুল্লাহ বাহার ও ব্যবস্হাপক শিমুল চৌধুরীকে অজ্ঞাত ও অপরিচিত ব্যক্তিদের মাধ্যমে ক্রমাগত প্রাণনাশের হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করায়, তাদের উপর অজ্ঞাত ব্যক্তিদের কয়েক দফা হামলা হওয়ায় তারা নিরাপত্তাহীনতার কারণে সংবাদ সম্মেলনে নিজেরা সম্মুখসারিতে আসার সাহস পান নি। আর এ কারণেই আমাদের বিনিয়োগ স্বার্থ জড়িত থাকায় আমরা হলিস্টিক কোম্পানীতে সাধারণ বিনিয়োগকারী গ্রাহকেরা “হলিস্টিক গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি” সংগঠনের ব্যানারে সম্মুখ সারিতে এসে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।সকল প্রকার হুমকি ধমকিকে উপেক্ষা করেই আজ সাধারণ গ্রাহক অর্থাৎ বিনিয়োগকারীরা নিজেদের কস্টার্জিত অর্থ ফেরত পেতে এখানে সমবেত হয়েছি। আর এই আয়োজনে হলিস্টিক ব্যবস্হাপনা কর্তৃপক্ষের সমর্থন ও সার্বিক সহযোগীতা সর্বদাই আমাদের সাথে রয়েছে। আমাদের মাঝে তাদের উপস্হিতিই তার সাক্ষ্য বহন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution