শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

নাসা মেইনল্যান্ড শ্রমিকদের বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৮ Time View

নাসা মেইনল্যান্ড শ্রমিকদের বকেয়া পাওনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

​নিজস্ব প্রতিনিধি, newsatvbd.com:

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নাসা মেইনল্যান্ড (১২৩/১, উত্তর বেগুনবাড়ী)-এর শ্রমিক ও কর্মচারীবৃন্দ তাদের বকেয়া পাওনা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

​বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, নাসা নীট লিঃ, নাসা অ্যাপারেলস লিঃ এবং ওয়েস্টার্ন ড্রেসেস লিঃ-এর শ্রমিক-কর্মচারীদের ২০২৩ সালের বাৎসরিক ছুটি টাকা, ২০২৪ সালের এরিয়ার বিল ও ২০২৬ সালের মে মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। শ্রম আইন অনুযায়ী ফ্যাক্টরি বন্ধ ঘোষণার পর ৭ দিনের মধ্যে সমস্ত শ্রমিক-কর্মচারীর পাওনাদি পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ তা করেনি। এছাড়া শ্রমিকদের পক্ষ থেকে ১২০ দিনের বেতন পরিশোধসহ ১০০% সার্ভিস বেনিফিট প্রদানের দাবি জানানো হয়েছে।

​শ্রমিকরা তাদের এই ন্যায্য পাওনা দ্রুত পরিশোধের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution