ডেস্ক রিপোর্ট, newsatvbd.com
চট্টগ্রামের মিরসরাই উপজেলার কৃতি সন্তান পারভীন সুলতানা সরকারের ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। প্রশাসনে দীর্ঘদিনের সততা, নিষ্ঠা এবং অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
তিনি মিরসরাই উপজেলার ওচমানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রামের সানুমিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা মরহুম জহির উদ্দিন চৌধুরীর সুযোগ্য কন্যা।
পারভীন সুলতানার এই গৌরবময় সাফল্যে তাঁর পরিবার, আত্মীয়-সংগঠন ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এলাকায় খবরটি পৌঁছানোর পর থেকেই বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে।
তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জানান, পারভীন সুলতানা তাঁর মেধা ও কঠোর পরিশ্রম দিয়ে আজ এই অবস্থানে পৌঁছেছেন। তিনি মিরসরাইয়ের নাম উজ্জ্বল করেছেন। তাঁরা তাঁর উজ্জ্বল কর্মজীবন এবং ভবিষ্যতের ধারাবাহিক সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।