শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সুজন চক্রবর্তী সফল কর আইনজীবী হিসাবে”শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০২২” এ ভুষিত হন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৯১ Time View

নিজেস্ব প্রতিবেদক: স্বাধীনতা সংসদের উদ্যোগে প্রমত্তা পদ্মার দুই তীরে সেতুবন্ধন রচনায় স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্ভোধন উপলক্ষে ২ রা জুলাই ২০২২ বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ” বঙ্গবন্ধু মানেই প্রাপ্তি যত, বঙ্গবন্ধু মানেই জয়,কন্যার হাতে বাংলাদেশের, উন্নয়ন বিস্ময় “শীর্ষক আলোচনা সভা, পুরস্কার প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আসলাম সানী-সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী সমাজ কল্যাণ সম্পাদক, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন, মুহাম্মদ জাফর ইকবাল নান্টু-সভাপতি মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি, মোঃ নজরুল ইসলাম,চেয়ারম্যান,১ নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ,লক্ষ্মীপুর, স্বাগত বক্তব্য রাখেন সাহেদ আহাম্মদ মহাসচিব স্বাধীনতা সংসদ। অনুষ্ঠানে শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে সফল কর আইনজীবী হিসাবে বিশেষ অবদানের জন্য ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সমাজ কল্যাণ সম্পাদক ও বিশিষ্ট কর আইনজীবী সুজন চক্রবর্তী কে স্বাধীনতা সংসদের পক্ষ থেকে শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০২২ প্রদান করেন অতিথি বৃন্দরা। সুজন চক্রবর্তী পেশায় একজন আয়কর আইনজীবী। তিনি বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এর সাথে জড়িত। এছাড়া ও তিনি বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের সাবেক কার্যকরী সদস্য, বৃহত্তর ফরিদপুর কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক, বাংলাদেশ কোম্পানী ল প্রাকটিশনার্স সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য, বঙ্গবন্ধু গবেষনা সংসদ এর নির্বাহী সদস্য ছিলেন। তিনি ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসাবে আছেন। সুজন চক্রবর্ত্তী বলেন, আমাকে এই সম্মাননা দেওয়ায় স্বাধীনতা সংসদের সকল সম্মানিত সদস্য এবং শুভকাঙ্খিদের প্রতি জানান কৃতজ্ঞতা। তিনি যেন সর্বদা সততার পথ অনুসরণ করে এই কর অঙ্গনে পেশার দায়িত্ব পালন করে যেতে পারে সে জন্য সবার কাছে দোয়া/আশীর্বাদ চেয়েছেন। সুজন চক্রবর্তী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন ও সামাজিক জীবন উন্নতি সাফল্য কামনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution