বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

খদ্দর বাজার হকার্স সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির ব্যাপক অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৬ Time View

খদ্দর বাজার হকার্স সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটি মৃত সদস্যদের নিয়ে ভোটার তালিকা বানানো, খসড়া ভোটার তালিকা না করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সাধারণ সদস্য বা জনসাধারনে প্রকাশ না করেই তথাকথিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নিয়মতান্ত্রিকভাবে সাধারণ সভা না করেই গোপনে বিশেষ সাধারণ সভা এবং নির্বাচনের তারিখ ঘোষণা করে, সদস্যদের অবহিত না করে গোপনে নির্বাচনী তফসিল ঘোষণা, বহুতল ভবনের আন্ডার গ্রাউন্ডের দুইটি কার পার্কিং যথাযথ ব্যবহার না করে বিভিন্ন মালামালের গোডাউন হিসাবে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে। ২৩ তলা ভিত সম্পন্ন ভবনের ৯ম তলা বা ২টি আন্ডার গ্রাউন্ড কার পার্কিং বাদে ৭ম তলা হতে ২৩ তলা/১৮ তলা পর্যন্ত নির্মানের জন্য ডেভলপার কোম্পানীর সাথে উন্নয়ন ও বিক্রয় চুক্তিনামা সম্পাদন করে ডেভলপার কোম্পানী ভবনের জায়গা বন্দক রেখে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে দীর্ঘদিন যাবৎ নিরুদ্দেশ রয়েছে। অথচ ব্যবস্থাপনা কমিটি ডেভেলপার কমিটির বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে শুধুমাত্র গুটি কয়েক সদস্য নিজেদের ব্যক্তিগত স্বার্থে অধিকাংশ সদস্যদের স্বার্থ বিসর্জন দিয়ে যোগসাজসের মাধ্যমে মার্কেটটিকে ধ্বংশের পায়তারা করছে। যাহা বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি আকর্ষণ পূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিক্ষুব্দ সদস্যদের পক্ষে ব্যবস্থাপনা কমিটির সদস্য গুলজার হোসেন বীর মুক্তিযোদ্ধা এবং এড. মোঃ জমির হোসেন গাজী, সদস্য নং-২০৬ কর্তৃক সাংবাদিক সম্মেলন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution