শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শ্রমজীবী পেশাজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে- বাংলাদেশ সংযুক্ত ফেডারেশন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২০৯ Time View
আজ সকাল ৯.৩০ মিনিটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন ও অন্তর্ভুক্ত বিভিন্ন ট্রেড ফেডারেশন এর যৌথ আয়োজনে এক বিশাল শ্রমিক র‌্যালি বিজয়নগর কেন্দ্রীয় দপ্তর থেকে পল্টন জাতীয় প্রেসক্লাব হয়ে বিজয়নগর কেন্দ্রীয় দপ্তরের সামনে এসে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মোসাদেক হোসেন স্বপনের সভাপতিত্বে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, আইন শালিশী বিষয়ক সম্পাদক সামসুল আলম জুলফিকার, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত, সহ-সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন, বাংলাদেশ সংযুক্ত নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ফয়সাল ইবনে কবির, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মজিবর রহমান, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মো: নূরে আলম, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের নির্বাহী চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ রেল পোষ্য   সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সংযুক্ত মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী শেফালী হোসেন  প্রমুখ,  সঞ্চালনা করেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ মোস্তফা।
সভায় নেতৃবৃন্দ বলেন অবিলম্বে ন্যূনতম জাতীয় মজুরি ৩০ হাজার টাকা, পুলিশের ন্যায় সকল শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা, আট ঘন্টা কর্ম দিবস বাস্তবায়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করণ, তাজরীন, রানা প্লাজার শ্রমিকদের স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণ, বন্ধ কলকারখানা চালু, গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কর্মচারীদের ১৯ ও ২০ গ্রেডে উন্নীতকরণ, পরিবহন, পাদুকা, ঔষধ, স্টিল মিল সহ সকল খাতের শ্রমিকের অধিকার নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution