সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

মানব রচিত ব্যবস্থা বাদ দিয়ে কুরআনের আইন প্রতিষ্ঠার আহ্বান ইসলামী সমাজের আমীরের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View
‘ইসলামী সমাজ’ এর আয়োজনে ৮ নভেম্বর ২০২৬ইং, রবিবার, বিকাল ৩ টায়, কুমিল্লা টাউন হল ময়দানে- “কল্যাণ ও মুক্তির পথে জীবন, সমাজ ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে” অনুষ্ঠিত কল্যাণ ও মুক্তি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় ইসলামের পরিবর্তে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি কোন না কোন মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থাই মূলত ইসলাম বিরোধী মতবাদ। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান মেনে চলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে আছে। যার কারণে আল্লাহর আযাব-গজবের মাত্রাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস, মাদক, গুম-খুন, নারী ও শিশু ধর্ষণ, চাঁদাবাজী, দ্রব্যমূল্যের ঊর্ধোগতি ইত্যাদি আল্লাহ রাব্বুল আলামীনের আযাব-গজবেরই অংশ।
তিনি বলেন, মানুষের দুনিয়ার জীবনে কল্যাণ, শান্তি এবং আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তির লক্ষ্যেই আল্লাহ রাব্বুল আলামীন কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ‘ইসলাম’ প্রদান করেছেন। ইসলাম ছাড়া অন্য সকল ব্যবস্থা দুনিয়ার জীবনে অকল্যাণ এবং আখিরাতে মহাক্ষতির পথ। দুনিয়ার জীবনে কল্যাণ ও শান্তি এবং আখিরাতের জীবনে মহাক্ষতি থেকে মুক্তি পেয়ে চূড়ান্ত সফলতা লাভ করতে হলে ইসলাম বিরোধী ব্যবস্থা পরিত্যাগ করে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে ‘ইসলাম’ প্রতিষ্ঠার ঈমানী, নৈতিক ও মানবকি দায়িত্ব পালন করতেই হবে।
সৈয়দ হুমায়ূন কবীর বলেন, গণতন্ত্রের অধীনে নির্বাচন, সশস্ত্র লড়াই, গণআন্দোলন ও সেনা-ক্যু ইত্যাদির কোনটাই ইসলাম প্রতিষ্ঠার আলকুরআন ও সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। আলকুরআন বিরোধী সংবিধানের অধীনে গঠিত ও পরিচালিত সকল প্রকার জাহিলি সমাজের বিপরীতে ঈমান ও ইসলামের দাওয়াতের মাধ্যমে দাওয়াত কবুলকারী ঈমানদারগণের সমাজ তথা ইসলামী সমাজ গঠন আন্দোলন’ই ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পদ্ধতি। তিনি বলেন, ইসলাম বিরোধী সকল মানব রচিত ব্যবস্থা এবং দুর্নীতি, সন্ত্রাস ও সকল উগ্রপন্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেই ‘ইসলামী সমাজ’ আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) প্রদর্শিত পদ্ধতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কল্যাণ ও মুক্তির পথে জীবন, সমাজ ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে সকলকে তিনি ইসলামী সমাজে শামিল হওয়ার আন্তরিক আহ্বান জানান।
‘ইসলামী সমাজ’ ঢাকা মহানগর দক্ষিণ এর সহকারী দায়িত্বশীল জনাব আবু জাফর মোহাম্মাদ সালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত কল্যাণ ও মুক্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী সমাজের কেন্দ্রীয় ও বিভাগীয় দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, আমীর হোসাইন, সোলায়মান কবীর, মোঃ আজমুল হক, মোঃ হুমায়ূন কবির, হাফিজুর রহমান, সৈয়দ মুহাম্মাদ কবীর, সাইফুল ইসলাম মিঠু, মোঃ মিহজা উদ্দিন মিলন, মোঃ সোহেল, ইসমাঈল দাড়িয়া এবং ফেনী জেলা দায়িত্বশীল হাফেজ ওসমান গণি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution