শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন সফলে দেশবাসীকে অভিনন্দন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২০২ Time View

 

সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন সফলে দেশবাসীকে অভিনন্দন
‘বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশকে
সামনে এগিয়ে নিতে হবে
– খেলাফত মজলিস
ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৪:
গতকাল ২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের
দ্বাদশ অধিবেশন ২০২৪ সফল করায় সবাইকে অভিনন্দান জানিয়েছেন খেলাফত মজলিসের
আমীর ও মহাসচিব। আজ প্রদত্ত এক যৌথ অভিনন্দন বার্তায় খেলাফত মজলিসের আমীর
মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ২৮
ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সাধারণ পরিষদের দ্বাদশ
অধিবেশন সফলে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, দেশ-বিদেশের ডেলিগেট,
বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট উলামায়েকেরাম,
শিক্ষাবিদ, পেশাজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও মিডিয়া
কর্মীগণ কষ্ট স্বীকার করে অধিবেশনে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক
করে তুলেছেন। বিশেষকরে বিভিন্ন রাজনৈক দলের নেতৃবৃন্দ খেলাফত মজলিসের
অধিবেশনে উপস্থিত হয়ে জাতির সামনে একটি ইতিবাচক বার্তা দিয়েছেন, যা জাতীয়
ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। খেলাফত
মজলিসের এ অধিবেশন জাতীয় ঐক্যের ক্ষেত্রে জাতির সামনে আশাবাদ সৃষ্টি
করেছে।
নেতৃদ্বয় বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী হাসিনার পতনের পরে দেশকে
সামনে এগিয়ে নিতে ‘বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র’- এ মন্ত্রে
উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুমন্নত রাখা এবং দেশ, জাতি ও
ইসলাম বিরোধী যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে সবাইকে নিতে
ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
বার্তা প্রেরক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution