নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট ২০২৬ (বুধবার) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন:
এছাড়াও সংবাদমাধ্যমের শীর্ষস্থানীয় বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রেস ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, জীবন ও দর্শনের ওপর আলোকপাত করে আলোচনা করা হয়। বক্তারা নিজেদের জীবনে মহানবীর (সা.) সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সততা, ইনসাফ ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।