বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ঈদুল আজহা : লায়ন মোঃ গনি মিয়া বাবুল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১৬ Time View

ঈদুল আজহা এসেছে বছর ঘুরে
ত্যাগের উৎসব আজ ঘরে ঘরে,
ভোগ-বিলাসের আকর্ষণ বর্জন করে
পশু কুরবানি করো আল্লাহর তরে।

মনের পশুকে আগে করো জবাই
প্রতীকি পশু জবাইয়ে আপত্তি নাই,
মিলে মিশে গোশত খাও সবাই
ধনী গরীব আজ ভাই ভাই।

এসেছে জিলহজ্বের চাঁদ সোনা
অতি আপন অমলিন চিরচেনা,
হিংসা বিদ্বেষ ভুলে জনে জনে
মানবতার কল্যাণে এসো দলে দলে।

লেখক পরিচিতি:
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution