বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

ডা. জাহেদুর রহমানের পাশে গোল বৃত্তের লোকটিকে চিনতে পারেন?

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View

ছবিতে দেখুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানের পাশে আওয়ামী দালাল করবী রাখসান্দ ধ্রুব বসে আছেন। হলুদ বৃত্তে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং লাল বৃত্তে করবী রাখসান্দ ধ্রুবকে চিহ্নিত করা হয়েছে।

আরেকটি ছবিতে দেখা যায়, করবী রাখসান্দ ধ্রুব গণভবনে শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে দাঁড়িয়ে আছেন। শেখ পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন ব্যক্তি বিএনপি সরকারের সঙ্গে কীভাবে কাজ করছেন?

করবী রাখসান্দ ধ্রুব জাগো ফাউন্ডেশনের পরিচালক। তাঁর বাবা জাসদের নেতা ছিলেন। তিনি শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং ছাত্রদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

এ ছাড়া, ২০২৪ সালের আগস্টে তাঁর সংগঠন জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শহরের বিভিন্ন দেয়ালে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে আঁকা গ্রাফিতি মুছে ফেলা হয়।

একসময় তাঁর প্রোফাইল ছবিতে শেখ হাসিনার সঙ্গে তোলা একটি সেলফি ছিল এবং পরে তিনি তাঁর প্রোফাইল থেকে শেখ হাসিনার আমলের বিভিন্ন ছবি ও পোস্ট সরিয়ে ফেলেছেন।

হাসিনা পরিবারের সঙ্গে যিনি এত ঘনিষ্ঠ ছিলেন, তাঁকে দিয়ে বিএনপি সরকারের কী উপকার হবে?

বিএনপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এখনো অনেক অনুপ্রবেশকারী বা পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের দেখা যাচ্ছে। প্রশ্ন হলো, এসব তথ্য জানার পরও সরকার কেন তাঁদের সঙ্গে বসে বৈঠক করছে? বিষয়টি কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নেই? প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কি জানে না?

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution