বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

১২নং ভাকুর্তা ইউনিয়ন পরিষদের জনগণ আবারও চায় আলহাজ্ব আনোয়ার হোসেন কে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৯২ Time View

ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদের ১২নং ভাকুর্তা ইউনিয়ন পরিষদের এই ইউনিয়ন এক যুগ আগেও মানুষ নৌকা দিয়ে যাতায়াত করত। কোন রাস্তা ঘাট ছিল না। মানুষের দুর্ভোগের সীমা ছিল না। ছিল না রাস্তাঘাট, কালভার্ট ও ব্রীজ, এলাকার ছেলেমেয়েরা নৌকায় করে স্কুলে যেত। বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল না, এলাকায় বিদ্যুৎ ছিল না। আলহাজ্ব আনোয়ার হোসেন ১৯ বছর যাবৎ এই ইউনিয়নের চেয়ারম্যান। তিনিই ধীরে ধীরে রাস্তাঘাট তৈরী করেছেন। টিউবওয়েল বসিয়েছেন সংসদ সদস্যের মাধ্যমে। বিদ্যুৎ এর ব্যবস্থা করেছেন। আজ আর নৌকা লাগে না মানুষ যাতায়াতে গাড়ি, অটো রিক্সা করে বাড়ী যায়, বাজারে যায়, স্কুলে যায়। আলহাজ্ব আনোয়ার হোসেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডেই ব্যাপক উন্নয়ন কাজ করেছেন এলাকার জনগণ তার উন্নয়নে খুশি। তার এই ১৯ বছরে এলাকার মানুষ শান্তিতে আছে। নেই কোন সন্ত্রাস, নাই চাঁদাবাজি। মানুষ শান্তিতে বসবাস, ব্যবসা বাণিজ্য করে চলছে। তাই জনগণ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলহাজ্ব আনোয়ার হোসেনকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে দেখতে চায়। অত্র ইউনিয়ন পরিষদের জনগণ বিশ্বাস করে আলহাজ্ব আনোয়ার হোসেনকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে ভাকুর্তা ইউনিয়নের আরো ব্যাপক উন্নয়ন হবে এবং এলাকার মানুষ শান্তিতে থাকতে বসবাস করতে পারবে। কারণ তিনি হলেনর মানবদরদী। তার ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল নির্মাণ করেছেন ফলে ইউনিয়নের লেখাপড়া করে ছেলে মেয়েরা শিক্ষিত হচ্ছে ও কর্ম সংস্থানের ব্যবস্থা হচ্ছে। এলাকাবাসীর দাবি আলহাজ্ব আনোয়ার হোসেন ভাকুর্তা ইউনিয়নে পুনরায় নির্বাচিত হলে আরো ব্যাপক উন্নয়ন হবে ও নতুন নতুন বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution