বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

সিতাকুন্ডের কন্টিনার ডিপো বিস্ফোরণে নিহত মানুষের স্মরণে ছাত্র দলের শোক বার্তা।

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৫২ Time View

সীতাকুণ্ডের কদমরাসুলে ডিপোতে রাসায়নিক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শোক ও প্রতিবাদ; প্রতিকারে সংশ্লিষ্ট সকল ইউনিট নেতৃবৃন্দের প্রতি সহযোগিতার নির্দেশ।

 

গত ০৪-০৬-২০২২ ইং, শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ডের কদমরাসুলে একটি বেসরকারি রাসায়নিক ডিপোতে কন্টেইনার বিস্ফোরণের ফলে ভয়াবহ  অগ্নিকাণ্ড, প্রায় পঞ্চাশ অধিক মৃত্যু ও শতশত আহতের ঘটনায় শোক, প্রতিবাদ ও প্রতিকারের দাবি জানিয়েছন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

 

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্তমান আওয়ামী সরকারের সার্বিক চূড়ান্ত অব্যবস্থাপনা-ই এই দূর্ঘটনা প্রকারান্তরে কাঠামোগত হত্যাকাণ্ডের জন্য দায়ী। প্রতিটি নাগরিকের জবাবদিহির জায়গা থেকে  আমরা মনে করি, সরকার ও মালিক পক্ষ কেউই এই দায় এড়াতে পারেন না। কেননা কারখানায় শ্রমিকের জীবনের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দায়িত্ব মালিকের এবং নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ আছে কিনা, তা দেখভাল করার দায়িত্ব কলকারখানা পরিদর্শক তথা সরকারের। সরকারের লাগামহীন অব্যবস্থাপনায় আওয়ামী কতৃক দূর্ঘটনাবহুল বাংলাদেশের ভয়াল ও ধ্বংসাত্মক এই যাত্রা অব্যাহত রাখার সামর্থ্য ও অধিকার না সরকারের আছে না আমলাদের। তাই নেতৃদ্বয় সংকট থেকে দেশ ও জাতিকে বাঁচানোর জন্য সুবিধাবাদী রাজনীতি ও ভোল পাল্টানো সরকার নীতি বাদ দিয়ে সকল বিজ্ঞ, অভিজ্ঞ ও শুভচিন্তক নাগরিকের মতামতকে প্রাধান্য দিয়ে একটি উৎপাদনমুখী কল্যানকর বাংলাদেশ বিনির্মানের আহবান জানানোর পাশাপাশি অগ্নিকাণ্ডে মৃতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহত-নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবী জানান। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ছাত্রদলের সকল পর্যায়ের ইউনিট নেতাকর্মীদেরকে বিশেষত মেডিকেল অঙ্গনের নেতাকর্মীদেরকে সার্বক্ষণিক সেবা ও যোগাযোগ রক্ষা  করার নির্দেশ প্রদান করেন। তাছাড়া অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে কেন্দ্রীয় সভাপতি ও  সাধারণ সম্পাদক তাদের সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট ছাত্রদল নেতাকর্মীদের  তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবার নির্দেশ প্রদান করেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution