অনলাইন ডেস্ক, এটিভি নিউজ | ঢাকা
ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি এই প্রাকৃতিক দুর্যোগে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শোক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভেনিজুয়েলার এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ও সরকার তাদের পাশে রয়েছে। যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা ও মানবিক হাত বাড়িয়ে দেওয়া বিশ্ব সম্প্রদায়ের দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, ভেনিজুয়েলার সরকার ও জনগণ দ্রুত এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভেনিজুয়েলায় আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে বহু ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে।
বিস্তারিত জানতে চোখ রাখুন এটিভি নিউজের ফেসবুক পেজের কমেন্ট বক্সে অথবা ভিজিট করুন www.newsatvbd.com