শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সার্বভৌমত্ত ও গণতন্ত্র রক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৭ Time View

২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে সার্বভৌমত্ত রক্ষা পরিষদ (সরপ)’র উদ্যোগে সার্বভৌমত্ত ও গণতন্ত্র রক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবদী দল বিএনপি স্থায়ী পরিষদের সম্মানিত সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শওকত মাহমুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সভায় সভাপতিত্ব করেন সার্বভৌমত্ত রক্ষা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ওসমান গনি। সঞ্চালনা করেন মোঃ শরিফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্বভৌমত্ত রক্ষা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বাবু গয়েশ্বর চন্দ্র রয় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া গণতন্ত্রের মুক্তি নেই। গণতন্ত্রের মুক্তি স্বাধীনতার সার্বভৌমত্ত অক্ষুন্ন রাখতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করতে হবে। আগামী আন্দোলনে শক্তিশালী করতে হবে। এক দফা এক দাবি ভিত্তিতে আন্দোলন করতে হবে। সরকার পতনে রাজপথে আন্দোলনের বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution