শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক বার্তা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৭৩ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ এর সহধর্মিনী কবি কাজী মাসুদা সালেহ গতকাল রাজধানীর বারডেম হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। কবি কাজী মাসুদা সালেহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “কবি কাজী মাসুদা সালেহ এর মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। মরহুমা কাজী মাসুদা সালেহ একজন গুণী মহিলা ছিলেন। কবি হিসেবে তাঁর প্রতিভা ও মেধা ছিল আকর্ষণীয়। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় কবি কাজী মাসুদা সালেহ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution