বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

১০ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মো. মঞ্জুর হোসেন ঈসা

ফয়সাল শেখ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এ ১০ দিনের চিকিৎসা ও সফল অস্ত্রোপচারের পর বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ী, চিকিৎসক, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিকিৎসাধীন অবস্থায় তাঁকে দেখতে হাসপাতালে যান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার, মায়ের ডাকের প্রতিনিধি, বিএনপি, ন্যাপ, এনডিপি, জাতীয় মানবাধিকার সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া লন্ডন, মালয়েশিয়াসহ দেশের বাইরে থেকেও অসংখ্য শুভানুধ্যায়ী তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “অপারেশনের আগে ও পরে সবার দোয়া, ভালোবাসা এবং আমার পরিবারের সার্বক্ষণিক সহযোগিতা আমাকে সাহস ও শক্তি জুগিয়েছে। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন বিশ্রামে থাকবো। সবাই আমার পূর্ণ সুস্থতার জন্য দোয়া করবেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution