শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই শ্লোগানে বিদ্যুৎ, তেল গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে পল্টনে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৯৯ Time View

আজ ৯ ই মার্চ ২০২৪ ইং

বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উদ্যোগে সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। তারিই ধারাবাহিকতায় আজ সকাল ১১ টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ পূর্বাবস্থায় একটি সংক্ষিপ্ত  সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সঞ্চালনা এবং সার্বিক তত্বাবধানের দ্বায়িত্ব পালন করেন সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। ইউনুস মৃধা, এ্যডভোকেট রফিক শিকদার, এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির, জাসাস এর সাধারণ সম্পাদক রোকন আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution