যুবদলের পদবঞ্চিত নেতাদের মানববন্ধন, তারেক রহমানের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি
বিশেষ প্রতিনিধি, newsatvbd.com | ২২ আগস্ট, ২০২৬
সদ্য ঘোষিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ব্যাপক অনিয়ম, পদ বাণিজ্য, নিষ্ক্রিয় ও অপরিচিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা এবং রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা।
আজ ২২ আগস্ট (শনিবার) বিকাল ৪টায় বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে ক্ষুব্ধ নেতারা দলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাক্ষাৎ প্রার্থনা করেন।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রহসনের এই কমিটি ঘোষণার পর থেকেই তারা সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ পেয়ে তারা কমিটির নানা অনিয়ম ও পদ বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরবেন। একইসাথে নিষ্ক্রিয়, অযোগ্য ও অপরিচিতদের কমিটি থেকে বাদ দিয়ে দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নেতাদের দ্রুত কমিটিতে অন্তর্ভুক্তির জোর দাবি জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যুবদলের মতো একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ সংগঠনের কমিটিতে যারা অনিয়ম ও বাণিজ্যের সাথে জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ূন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান; যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার; ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, মাহফুজুর রহমান মাহফুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ; যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাছেদুর রহমান সোহেল, সাবেক সদস্য দুলাল হোসেন; ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, সাবেক সদস্য মাসুদ আহমেদ; যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান খান; ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরীফ আল ফরহাদ দিপু; ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাহীন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ; সাবেক যুবদল উত্তর নেতা হাফিজুর রহমান, সুমন চৌধুরী; সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার; ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মুহিবুল্লাহ জয়, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সবুর খান সাগর; সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোকন, সাবেক সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক নীরব, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক বে-সরকারি বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিউল আযম, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন কুমার মন্ডল, সাবেক সহ-ক্রীড়া সম্পাদক রবিউল হাসান আরিফ।
এছাড়াও মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম নাহিদ, বিশ্বজিৎ ভদ্র, ফরিদ খান; সাবেক সদস্য মহিবুল্লাহ জয়; সাবেক ছাত্রনেতা সেলিম রেজা; ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন মিরাজ, সাবেক সদস্য এম কামরুল ইসলাম; ঢাবির জহুরুল হক হলের সিনিয়র সহ-সভাপতি খসরু আহমেদ হিরন; ঢাবি আইইআর অনুষদের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খন্দকার আমিনুল হক আকন; ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম; ঢাবির সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সিদ্দিকী শোভন; সাবেক যুবদল নেতা মহিন উদ্দিন বেগ সুজন; জবির সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, খলিলুর রহমান জনি; সাবেক ছাত্রনেতা এমদাদুল হক পারভেজ, জাহিদুল ইসলাম হিরন, আমির হোসেন বাদশা; সাবেক যুবদল নেতা মাহমুদ খান; ঢাকা মহানগর পূর্বের সাবেক ছাত্রনেতা দুলাল মাতব্বর, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা ও মানিক হোসেনসহ অনেকে।