নিজস্ব প্রতিবেদক, Newsatvbd.com
ঢাকা:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গঠিত ‘বেগম খালেদা জিয়া সমাজকল্যাণ পরিষদ’ কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে তোপখানা রোডস্থ মেহেরবা প্লাজায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি কামরুল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল রুমির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবন এবং তাঁর সুদৃঢ় নারী নেতৃত্বের কথা গুরুত্বের সাথে স্মরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া তাঁর শাসননামায় নারী শিক্ষার প্রসারে ও উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছেন, তা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি সবসময় নারী সমাজকে এগিয়ে নিতে শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বীতার ওপর জোর দিয়েছেন।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক মন্দির ও অধিকার রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়া সর্বদাই এক আপসহীন প্রতিচ্ছবি। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৯০-এর গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে বিগত ১৭ বছরের স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব ও সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছে।
সংগঠনের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করে বলা হয়, বেগম খালেদা জিয়া সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে তাঁর মহান আদর্শ ও উদ্দেশ্য দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে এবং এর সার্বিক বাস্তবায়নে পরিষদ সর্বদা সচেষ্ট থাকবে।