বিশেষ প্রতিনিধি, Newsatvbd.com:
রাজধানীর তোপখানা রোডস্থ ‘মেহেরবা প্লাজা’-য় বেগম খালেদা জিয়া সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুর রহিমের পরিচালনায় আলোচনা সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও নারী নেতৃত্বে অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁর প্রতি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক মন্দির আন্দোলনে এরশাদ বিরোধী আন্দোলন, ৯০-এর গণঅভ্যুত্থান এবং বিগত ১৭ বছরের স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে তাঁর শাসনামলে নারী শিক্ষার প্রসারে গৃহীত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরা হয়।
সর্বশেষে, বেগম খালেদা জিয়া সমাজকল্যাণ পরিষদের কার্যক্রমের মাধ্যমে তাঁর আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়