বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

হাজী মোহাম্মদ আলীর উপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ এর নেতৃবৃন্দ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৪ Time View

গত ০৪-০৯-২০২১ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ নোয়াখালী জেলা শাখার যুগ্ন আহবায়ক ও হাতিয়া উপজেলার আহ্বায়ক হাজী মোঃ আলীর বাড়ির পিছনে ওত পেতে থাকা আওয়ামী সশস্ত্র ক্যাডারদের হামলায় গুরুতর আহত হন হাজী মোঃ আলী, পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এখনো চিকিৎসা চলছে। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কামাল হোসেন যৌথ বিবৃতিতে বলেন, আওয়ামী সরকার পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করে বিএনপিসহ বিরোধী মতাদর্শের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা, হামলা, গ্রেফতার, নির্যাতন ও গুম সহ হত্যাযজ্ঞ চালিয়ে দমন-পীড়ন করে রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা আরো বলেন ভোটারবিহীন মাফিয়াদের দোসররা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অর্জনকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্যে শেখ হাসিনা কর্তৃক মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্যোশ্য প্রণোদিত হয়ে ইতিহাস বিকৃতির কাজে লিপ্ত আছে। পরিশেষে হাজী মোহাম্মদ আলীর উপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution