শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মুসলিম লীগের সংগ্রাম অব্যাহত থাকবে …. এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২০৪ Time View

বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল সভাপতি এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী সভাপতির ভাষণে বলেন, গণমানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মহান লক্ষ্যে ১৯০৬ সালের ৩১ শে ডিসেম্বর মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল। মুসলিম লীগ গণমানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রাম অব্যাহত থাকবে। ইমান আকিদা রক্ষার মাধ্যমে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের ও ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মুসলিম লীগের সংগ্রাম অব্যাহত থাকবে। ইমান ও আকিদার পতাকাবাহি উদার গণতান্ত্রিক আদর্শের দল মুসলিম লীগের ন্যায় সংগত সংগ্রাম অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে।

অদ্য ২রা জানুয়ারী ২০২৪ ইংরেজী মঙ্গলবার সেগুনবাগিচাস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে মুসলিম লীগের ১১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর সভাপতি এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় দলীয় সভাপতি আরো বলেন শঠতা, প্রবঞ্চনা ও প্রতারণার মাধ্যমে মুসলিম লীগের আদর্শের সংগ্রাম ব্যাহত করা যাবে না। শিক্ষা, সাংস্কৃতির ক্ষেত্রে বিশৃঙ্খলা নিরসনের আহ্বান জানিয়ে মুসলিম লীগ সভাপতি বলেন, মেধাসম্পন্ন নীতিবান জাতিগোষ্ঠি গঠনে মুসলিম লীগের আদর্শ চর্চার আজ বেশী প্রয়োজন। তিনি বলেন, মুসলিম লীগের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে সু-শাসন ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। মুসলিম লীগ সভাপতি যুব সমাজকে মুসলিম লীগের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলীয় সিনিয়র সহ-সভাপতি এম এ মোমিন, মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম, সহ-সভাপতি সর্বজনবা অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোখতার আহামদ, প্রচার সম্পাদক মোহাম্মদ ইফতেখার হোসেন, আন্তর্জাতিকক বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবু বকর, যুব বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সম্পাদক মোশারফ হোসেন তারা ও মোহাম্মদ আবদুস সালাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution