শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সিতাকুন্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পরিবরে প্রতি কৃষক দলের শোক বার্তা।

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৪১ Time View

চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে প্রাপ্ত তথ্যমতে আগুনে পুড়ে ৫০ জনের মর্মান্তিক মৃত্যু
এবং অগ্নিদগ্ধ হয়ে চার শতাধিক মানুষ আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় কৃষকদলের শোক বিবৃতি
চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে প্রচন্ড বিস্ফোরণে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে আগুনে পুড়ে ৫০ জনের প্রাণহানী এবং চারশো জনের অধিক মানুষ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের মতো আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত।
বিভিন্ন কল-কারখানা ও স্থাপনায় অগ্নিকান্ডের শিকার হয়ে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটলেও সেটির কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের ব্যর্থতার কারণেই একের পর এক এধরণের ভয়াবহ দূর্ঘটনার পূনরাবৃত্তি ঘটেই যাচ্ছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই, ফলে এ ধরণের অগ্নিকান্ডে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকারের টনক নড়েনা। কোন কোন ক্ষেত্রে এসব দূর্ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও তা ফাইলবন্দী অবস্থায় পড়ে থাকে, কখনোই আলোর মুখ দেখে না। তবুও আমরা সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠু বিচার-বিভাগীয় তদন্ত দাবি করছি।
সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে ব্যাপক অগ্নিকান্ডে মৃত্যুবরণকারীদের পরিবার-পরিজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

অগ্নিদগ্ধ হয়ে যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীসহ চিকিৎসক সমাজকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution