মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সাংবাদিকদের আলোর পথিক কাদের গনি চৌধুরীকে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: এমদাদ হোসেনের ফুলেল শুভেচ্ছা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

সাংবাদিকদের আলোর পথিক কাদের গনি চৌধুরীকে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: এমদাদ হোসেনের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, newsatvbd.com:
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব এবং জাতীয় প্রেসক্লাবের গভর্নিং বডির সদস্য কাদের গনি চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন।
শুভেচ্ছা বিনিময়কালে মো. এমদাদ হোসেন বলেন, গত ১৬-১৭ বছর ধরে কাদের গনি চৌধুরী সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি গণতান্ত্রিক মুক্তির আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তার প্রশ্নে তিনি সবসময় সোচ্চার থেকেছেন।
তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সারাদেশে নিহত সাংবাদিকদের হত্যার বিচার দাবিতে কাদের গনি চৌধুরী বিভিন্ন সভা-সমাবেশ, মানববন্ধন ও সেমিনারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং সাংবাদিক সমাজের ন্যায্য দাবি তুলে ধরেছেন।
এমদাদ হোসেন বলেন, কর্মহীন ও বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বিভিন্ন সময় দাবি-দাওয়া নিয়ে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন। সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা প্রশংসনীয়।
তিনি বলেন, “কাদের গনি চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাবসহ বাংলাদেশের সাংবাদিক সমাজের একজন উজ্জ্বল নক্ষত্র। তাঁর মতো একজন দক্ষ, সাহসী ও লড়াকু সাংবাদিকের হাতে বাসসের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হওয়ায় আমরা আশাবাদী।”
এ সময় তিনি কাদের গনি চৌধুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।
মো. এমদাদ হোসেন
সাধারণ সম্পাদক
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution