রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল আহ্বায়ক মরহুম বিল্লাল হোসেন তালুকদারের হত্যার দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: newsatvbd.com
সন্ত্রাসীদের হামলায় নিহত রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল আহ্বায়ক মরহুম বিল্লাল হোসেন তালুকদারের হত্যায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মরহুম বিল্লাল হোসেন তালুকদারের খুনী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।