নিজস্ব প্রতিনিধি, Newsatvbd.com
ঢাকা:
দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’-এর অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিককে “মিথ্যা ও হয়রানিমূলক” মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার অবিলম্ব মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ সাংবাদিক সমাজ।
জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সাধারণ সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানারে উল্লেখ করা হয়, “ফায়ার সার্ভিসের অযাচিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে সংবাদ প্রকাশ মানে কি অনুসন্ধানী সাংবাদিককে জেলে দেওয়া?”—এমন প্রশ্ন তুলে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন—
মানববন্ধনে বক্তারা বলেন, সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে হাফিজুর রহমান শফিক আজ প্রতিহিংসার শিকার হয়েছেন। দুর্নীতির খবর প্রকাশ করায় সত্যকে ধামাচাপা দিতেই এই মিথ্যা মামলা ও গ্রেপ্তারের নাটক সাজানো হয়েছে।
সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণমাধ্যমের কণ্ঠরোধ করার এই অপচেষ্টা সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে হাফিজুর রহমান শফিককে মুক্তি না দিলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
মানববন্ধন থেকে বক্তারা সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।