শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউসেপ বাংলাদেশ এর উদ্যোগে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৮২ Time View

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউসেপ বাংলাদেশ এর উদ্যোগে ১০ মার্চ জাতীয় প্রেস ক্লাব মানিক মিয়া হলে একটি গোলটেবিল কনফারেন্স এর আয়োজন করা হয়।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিম এর সভাপতিত্বে উক্ত গোলটেবিল কনফারেন্স প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান। সাবেক কান্ট্রি ডিরেক্টর পপুলেশন কাউন্সিল ও সদস্য পরিচানা পর্ষদ ইউসেপ বাংলাদেশ ড. উবায়দুর রব,দৈনিক প্রথম আলো’র যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউসেপ বাংলাদেশ এর পরিচালনা পর্ষদের সদস্য জনাব তাহমিনা আক্তার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউসেপ ঢাকা উত্তর অঞ্চলের ব্যবস্থাপক মো আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন সিনিয়র অফিসার কমিউনিকেশন তামান্না মাহমুদ রিমা এবং গোলটেবিল কনফারেন্স সঞালনা করেন যমুনা টেলিভিশন এর অ্যাসাইনমেন্ট সম্পাদক রোকশানা আঞ্জুমান নিকোল। এছাড়াও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক / শিক্ষিকা, চাকুরীদাতা সংস্থার প্রতিনিধি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্তারা একটি সমৃদ্ধ অর্থনৈতি গড়তে নারী ক্ষমতায়নে বিনিয়োগ বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution