বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম ওফাত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩২৫ Time View

১৬ই নভেম্বর, ২০২১ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) উদ্যোগে মরহুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম ওফাত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বর্তমানে রাজনৈতিক সংকট উত্তোরণে মাওলানা ভাসানীর আদর্শ অনুসরনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না,  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গবেষণা পরিষদের সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ জহির উদ্দিন স্বপন, গণঅধিকার পরিষদের ভিপি নুর। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন এ্যাড. মোঃ আজহারুল ইসলাম, চেয়ারম্যান, ন্যাপ ভাসানী। আরো উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর মহানগর ও থানার বিভিন্ন নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব নজরুল ইসলাম খান বলেন, দেশ আজ ভয়াবহ রাজনৈতিক মহাসংকটে পরিণত হয়েছে। এই রাজনৈতিক গণতান্ত্রিক সংকট থেকে উত্তোরণের একমাত্র পথ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং মাওলানা ভাসানীর আদর্শে উদ্ভূদ্ধ হয়ে তাকে অনুসার করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution