বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।  ​নিজস্ব প্রতিবেদক newsatvbd.com

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

 ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। 

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

রাজধানী ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন (VDAB)-এর জেলা প্রতিনিধি সম্মেলন ও বার্ষিক বিশেষ সম্মেলন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন।

​এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আত্মার মাগফিরাত, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ পল্লী চিকিৎসকদের অধিকার রক্ষা এবং দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে পল্লী চিকিৎসকদের ভূমিকার কথা স্মরণ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

​উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় স্যাটেলাইট নিউজ চ্যানেল এটিভি নিউজ (ATV NEWS)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution