শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

নারী ও শিশু অধিকার ফোরাম এর আহবায়ক বেগম সেলিমা রহমান এবং সদস্য সচিব এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী’র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৪৬ Time View
  • নারী ও শিশু অধিকার ফোরাম এর আহবায়ক বেগম সেলিমা রহমান এবং সদস্য সচিব এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী’র নিন্দা ও প্রতিবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিনী মেধাবী চিকিৎসক ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা বাতিল আবেদন (লিভ টু আপিল) খারিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারী ও শিশু অধিকার ফোরাম এর আহবায়ক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং নারী ও শিশু অধিকার ফোরাম এর সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডাঃ জুবাইদা রহমান এদেশের সাবেক রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধু। তিনি নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর সন্তান। তাঁর মতো একজন সম্মানিত ও সজ্জ্বন ব্যক্তির বিরুদ্ধে মামলা চালু রাখার উদ্দেশ্যই হচ্ছে-তাকে সহ জিয়া পরিবারকে দেশবাসীর কাছে হেয় প্রতিপন্ন করা। দেশবাসী আওয়ামী শাসকগোষ্ঠী সম্পর্কে ভালভাবেই জানে, এসব অপকর্ম করে জিয়া পরিবারকে খাটো করার কুটকৌশল কখনোই সফল হবে না। ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিল আবেদন (লিভ টু আপিল) খারিজের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই।

আমরা নারী ও শিশু অধিকার ফোরাম এর পক্ষ থেকে ডাঃ জুবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution