বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৭ Time View

ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

​নিজস্ব প্রতিনিধি, Newsatvbd.com

ঢাকা: ফটিকছড়ি উত্তর উপজেলাকে একটি ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘উত্তর জলস্তী স্বেচ্ছায় সমাজকল্যাণ পরিষদ’ এবং ‘উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজ’-এর যৌথ উদ্যোগে আজ এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের লক্ষ্যে মানববন্ধন” এবং “আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এসো এক হই, পরিবর্তন গড়ি” সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

​বক্তারা অভিযোগ করে বলেন, ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক সীমানা ও কেন্দ্র নির্ধারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করা হয়নি। উপজেলার কার্যালয়গুলো কেন্দ্রস্থলে না হয়ে এক প্রান্তে হওয়ায় সাধারণ জনগণকে সামান্য কাজের জন্যও দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে করে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে এবং প্রান্তিক মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

​সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন,

​”আমাদের এই দাবি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি ফটিকছড়ির সাধারণ মানুষের বেঁচে থাকার ও অধিকারের লড়াই। আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ধারাবাহিক আন্দোলন ও কর্মসূচী চলমান থাকবে।”

 

​মানববন্ধনে ফটিকছড়ি উত্তর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী ও ঢাকায় অবস্থানরত অধিবাসীরা অংশ নেন। কর্মসূচি শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদানের কথা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution