এটিভি নিউজ ডেস্ক:
আসন্ন বনশ্রী সোসাইটি নির্বাচন-২০২৬-কে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ‘এক সাথে চলার প্রত্যয়ে’ সমমনা সমর্থিত প্যানেল ‘শাহাবুদ্দিন-রেজা পরিষদ’ থেকে সহ-সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিরাজ উল হক।
মোহাম্মদ শাহাবুদ্দিন সিকদার (সভাপতি পদপ্রার্থী) এবং মোহাম্মদ রেজাউল করিম (সাধারণ সম্পাদক পদপ্রার্থী) এর নেতৃত্বাধীন এই প্যানেলটি বনশ্রীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিস্তারিত জানতে চোখ রাখুন এটিভি নিউজের স্ক্রিনে এবং ভিজিট করুন www.newsatvbd.com।