বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিশুরা পৃথীবির সবচেয়ে বড় সম্পদ ………লায়ন মোঃ গনি মিয়া বাবুল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৪৭৫ Time View

শিশুরা পৃথীবির সবচেয়ে বড় সম্পদ
………লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, শিশুরা পৃথীবির সবচেয়ে বড় সম্পদ। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিশুরা সাধারণত বড়দের কার্যক্রম অনুসরণ ও অনুকরণ করে থাকে। কাজেই বড়দেরকে শিশুদের সাথে সর্বদা মানবিক ও নান্দনিক আচরণ করা উচিত। তিনি আরো বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে সমাজের সকলের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ-২০২১ উপলক্ষে জাগো বাংলাদেশ শিশু কিশোর ফেডারেশনের উদ্যোগে ৯ অক্টোবর শনিবার বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
সংগঠনের উপদেষ্টা ও স্বপ্নীল এর চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা ফরিদ খান ও ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারে সুলতান বাহার। জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফেডারেশনের সভাপতি মোঃ জামাল সিকদার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠক রাশেদ হাওলাদার, এসএসপির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন জুয়েল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution