বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

কাদের গনি চৌধুরীকে ফুল দিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, newsatvbd.com | জাতীয় প্রেস ক্লাব
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব এবং জাতীয় প্রেস ক্লাবের গভর্নিং বডির সদস্য কাদের গনি চৌধুরী নিয়োগ পাওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং জাতীয় প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় কাদের গনি চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইউব ভূঁইয়াসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিইউজের যুগ্ম সম্পাদক দিদারুল আলম, ডিইউজের নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
সাংবাদিক নেতারা কাদের গনি চৌধুরীর নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে তিনি পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে কাদের গনি চৌধুরীকে সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
— newsatvbd.com-এর নিজস্ব প্রতিবেদক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution