শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

নারগিস আক্তার ট্রাব সাইনিং গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৪২ Time View

স্টাফ রিপোর্টার: দেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)’র পক্ষ থেকে ট্রাব সাইনিং গোল্ড অ্যাওয়ার্ড ২০২২ এ ভূষিত হয়েছেন। গত ৩১ আগস্ট ২০২২ ঢাকার কাকরাইল রাজমনি ঈসা খা হোটেল ব্যাংকুইট হলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের গুরুত্ব’ শীর্ষক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে নারগিস আক্তারকে এ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বাংলাদেশ আওয়মী লীগের সভাপতিমন্ডলির সদস্য শাজাহান খান এমপি, বিশেষ অতিথি জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, দৈনিক নবচেতনার সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব লায়ন মোঃ সাখাওয়াত হোসেন ও অনুষ্ঠানের সভাপতি ট্রাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, নারগিস আক্তারের হাতে ট্রাব সাইনিং গোল্ড অ্যাওয়ার্ড তুলে দেন।
নারগিস আক্তার ‘চার সতিনের ঘর’, যৈবতি কন্যার মনসহ অনেকগুলো জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন। চলচ্চিত্র পরিচালনায় শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে তিনি বাচসাস পুরস্কার, বিসিআরএ অ্যাওয়ার্ড, সিজেএফবি অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution