বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

সাংবাদিক নেতা আনোয়ার জাহিদের মৃত্যুবার্ষিকীতে ডিইউজে’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৯ Time View

সাংবাদিক নেতা আনোয়ার জাহিদের মৃত্যুবার্ষিকীতে ডিইউজে’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিনিধি: বিশিষ্ট সাংবাদিক নেতা আনোয়ার জাহিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব মসজিদে বাদ আসর এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের সাংবাদিক নেতৃবৃন্দ এবং পেশাজীবী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

​দোয়া মাহফিলে প্রয়াত সাংবাদিক নেতা আনোয়ার জাহিদের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করা হয় এবং সাংবাদিকতা জগতে ও ট্রেড ইউনিয়ন আন্দোলনে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। স্মৃতিচারণ শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং গণমাধ্যমকর্মীদের ঐক্য ও নিরাপত্তা কামনা করে প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution